বিখ্যাত সুরকার R.D.Burmon এর গাওয়া গান ” মনে পড়ে রুবি রায় “এর ওপর লেখা আমার এই কবিতা । তখন রুবি রায় কিশোরী ছিলো , কালের নিয়মে যথা সময়ে বিবাহিতা হয়ে সংসারের সমস্ত দায় দায়িত্ব শেষ করে আজ প্রৌঢ়ত্বের প্রান্তে এসে সন্ধ্যা বেলা তারায় ভরা আকাশের দিকে তাকিয়ে খোঁজে সেই কিশোরী বেলার হারিয়ে যাওয়া দিন গুলো আর সেই কিশোর ছেলেটির কথা , যে
চিঠি হাতে রোজ দাড়িয়ে থাকতো বাস স্ট্যান্ড এ শুধু একটি বার দেখার আশায় ….
আজ সব হারিয়ে গেছে …তাই আজও ছল ছল চোখ দুটি খুঁজে বেরায় ..সেই হারিয়ে যাওয়া অতীত কে …..
***** রুবি রায় ****
আমি সেই রুবি রায়, মনে পড়ে ?
যে কবিতার ডাক তুমি পাঠিয়েছিলে
অচেনা কৈশোরে ?
আমার ভেতরে আজও তা রয়ে গেছে, ।
তুমি শুনেছিলে এক কিশোরী নুপূর
একা কথা বলা রৌদ্র দুপুর,
সেই তুমি হারিয়ে গিয়েছিলে
এক পাতা ঝরা মরসুমে ।
কিন্তু আমি জানি ভুলে যাওয়া
ঠিকানায় তুমি আজো আছো,
প্রতিক্ষণে আমার জীবনে ।
তাই তোমাকে খোঁজার পালা
এখনো ফুরলো না ।
জীবন তুমি জানো, কল্পনার রক্তে বাঁচে,
আলেয়া বা মরীচিকা যাই বলো
স্বপ্ন তবু আসে ।
যদি জীবনে জীবন ছুঁয়ে যায় কখনো,
যদি অচেনা পথের বাঁকে দেখা হয় ?
চিনতে পারবে আমায় ?
তোমার কান্নার খাচা খুলে
তোমার স্বপ্নের জাল ভুলে
সে দিন আকাশ খুঁজেছি ।
বুঝিনি সে আকাশ ছিলো তোমার বুকে ।
তাই আজ এত দিন পরে তোমাকে খুঁজি
কোনো ঝড়ের ঠিকানায় ,
আমার জীবনের শেষ সীমানায় ।
শুধু একবার ফিরে এসো,
কিছু চাইবোনা ,
শুধু একবার তুমি বলো……..
“ভালো আছো রুবি রায় ?”

পুরুষ মন যেমন নারীকে খোঁজে, নারীও কি তাকে খোঁজে না? সেও হয়তো থাকে অপেক্ষায়। মনের গোপন কোনো কুঠুরিতে লুকিয়ে রাখে মনের দরজার চাবিকাঠি। ‘সেই’ মানুষটার জন্য, যে তাকে খুঁজেছিল কবিতায়। নারীর সেই গোপন কথা ফুটে ওঠে কবির কলমে।
খুব সুন্দর বলেছো, ভাবতেই পারিনি এত সুন্দর করে তুমি আমার রুবী রায় কবিতাটার মর্মার্থ সবাইকে বুঝিয়ে দিতে পারবে।
থ্যাংকস বুড়ো।