প্রেম জিনিসটা আপেক্ষিক,
প্রেম জিনিসটা নিছক মায়া, প্রেম কেবলমাত্র একটা অনুভুতি, প্রেম অর্থ অন্তরের টান, প্রেম করে মানুষ কল্পনার জগতে হারিয়ে যেতে চায়, আবার প্রেম করেই মানুষ নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিতে চায় , প্রেম এমনই এক বিষ্ময় যাকে আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকতে চায়, প্রেম একে অপরকে কাছে টানে, দুজনের মধ্যে বন্ধন দৃঢ় করে। প্রেমই মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। তাই মানুষ প্রেম করে, প্রেমে পড়ে নিজেকে বিলিয়ে দেয় তার ভালোবাসার মানুষটির জন্য।

সবাই করে না
হুম। এখানেই তো প্রকৃত প্রেম আর নিছক মায়ার পার্থক্য টা এসে দাঁড়ায়।