ইচ্ছে

গাছের সাথে কথা বলি,

গাছের তো নেই কান,

শীতলতা দেয় ফিরিয়ে

জুড়ায় মনপ্রাণ।

হাওয়ার সাথে ছুটে বেড়াই

অনেক দিনের আশ,

থাকতো যদি ডানা দুটো,

যেতাম পরবাস।

ঢেউকে আমার সঙ্গী করার

করতে থাকি ছল,

সবার আবার ফিরিয়ে আনে

চোখের নোনাজল।

1 thought on “ইচ্ছে

  1. মন শুধু নানান কিছু হতে চায়। নানা-রকম আর বাসনা। যা পায়না, শুধু তাই চায়।

Leave a Reply