ইয়ার ফোন

** ইয়ার ফোন **
     

আরে ভাই একি, পাগল
হলো নাকি দুনিয়াটা
রাস্তায় চলা মেয়েটা
একা একাই কইছে কথা
কে জানে কার সাথে,
কাঁধে ব্যাগ হাতে বই খাতা। 
পাগল নাকি, আরে আর
একটি মেয়ে, রাস্তা দিয়ে
চলছে গুটিগুটি, 
নিজের মনে হেসে কুটিপাটি
লজ্জায় রাঙিয়ে যাচ্ছে গাল
রাস্তা দিয়ে চলছে 
নেই তার কোনো তাল,
মাঝে মাঝে একা একাই 
চুমু খাচ্ছে বাতাসে
কে জানে কাকে 
হয়তো সুনীল আকাশে। 
ফিরছি বাসায় মিনি বাসে
একটি মেয়ে বসলো পাশে,
একটু পরে চাপা কান্না
কোনো কারন বিনা, 
আড় চোখে দেখে নিলো
আমি শুনছি কিনা
কি জানি কেন কাঁদছে। 
পাগল নাকি সব আজকের
টিন এজ মেয়ে গুলো, 
আরে আরে কানে গোঁজা 
ওটা কি? এত নয় তুলো। 
ও হরি এত দেখি মোবাইলের
ইয়ার ফোন আর সরু তার, 
এতক্ষনে পরিষ্কার, মোবাইলে
কথা, বোঝে সাধ্য আছে কার।

Leave a Reply