“এত হাসি কোথায় পেলে
এত কথার খলখলানি
কে দিয়েছে মুখটি ভরে
কোন বা গাঙের কলকলানি।
কে দিয়েছে রঙিন ঠোঁটে
কলমী ফুলের গুলগুলানি।
কে দিয়েছে চলন বলন
কোন সে লতার দোল দুলানী।
কাদের ঘরে রঙিন পুতুল
আদরে যে টইটবানি।
কে এনেছে বরর্ণ ডালায়
পাটের বনের বউটুবানী।
কাদের পাড়ার ঝামুর ঝুমুর
কাদের আদর গড়গড়ানি
কাদের দেশের কোন সে চাঁদের
জোছনা ফিনিক ফুল ছড়ানি।
তোমার আদর করতে আমার
মন যে হলো উড় উড়ানি
উড়ে গেলাম সুরে পেলাম
ছড়ার গড়ার গড়গড়ানি।”
– জসীম উদ্দিন

অসাধারণ! শব্দের খলখলানি আর ছন্দের খেলায় পুরো কবিতাটা একেবারে জীবন্ত হয়ে উঠেছে—পড়তে পড়তেই মন ভরে যায়।
Thank you