অদৃশ্য দূরত্ব….

কথা তো হয় প্রতিদিন, শব্দের কোনো অভাব নেই
তবুও কোথাও যেন গল্প জমে না।
সময় কাটে, মুহূর্তগুলো এগোয় ঠিকই,
কিন্তু হৃদয়ের সাথে হৃদয়ের connection গড়ে ওঠে না।

সবকিছু ঠিকঠাকহাসি, কথাবার্তা, উপস্থিতি,
তবুও ভেতরে ভেতরে একটা শূন্যতা থেকে যায়।
হয়তো শব্দগুলো আছে, কিন্তু অনুভূতি নেই;
হয়তো কাছে আছি, কিন্তু সত্যিকারের কাছে আসা হয়নি।

এই অদৃশ্য দূরত্বটাই হয়তো সবচেয়ে কঠিন
যেখানে সবকিছু আছে, তবুও কিছু যেন missing!!!!

3 thoughts on “অদৃশ্য দূরত্ব….

Leave a Reply