সম্পর্ক

সম্পর্কের বাজারে পৌছে পা দুটো থেকে গেল…

সম্পর্ক বিক্রী হচ্ছিল ওখানে খোলা বাজারে…

আমি কাঁপাতে কাঁপাতে জিজ্ঞাস করলাম,

‘কি দামে বিচছো ভাই এই সম্পর্কগুলো…?

দোকানদার জিজ্ঞাসা করলো:

‘কোন সম্পর্কটা বানাতে চান আপনি…?

ছেলের… না বাবার…? বোনে… না ভাইয়ের…?

বলুন আপনি কোনটা চান…?

মানবতার… না ভালো বাসার…?

মায়ের… না বিশ্বাশের…?

বাবুজি _ কিছু তো বলুন কোনটি নিতে চান…

চুপচাপ দাঁড়িয়ে কেন? ঠিক ভেবে বলুন…?

ভয়ে ভয়ে বললাম বন্ধুর…

দোকানদার ভিজে চোখে বললো:

‘দুনিয়াটা এই সম্পর্কেই তো টিকে আছে…’

তবে মাফ করবেন বাবুজি,

এই সম্পর্কটা বিক্রীর জন্য নয়…

এর কোন দাম দিতে পারবেন না,

আর যে দিন এটাও বিক্রী হয়ে যাবে 

সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে…

Leave a Reply