মিথ্যে কথা বলতে নেই উড়ো কথা শুনতে নেই. অঙ্ক রেখে খেলতে নেই শক্র জেনে দুষতে নেই। কথা দিয়ে রাখতে হয় আস্তে কথা বলতে হয়। নম্র হেসে ঝুঁকতে হয় ধূর্ত হলে রুখতে হয়। রুগ্ন দেহে জাগতে নেই মিষ্টি বেশি চাখতে নেই অল্প বলে রাগতে নেই মাকে ভুলে থাকতে নেই।