আমাদের দেখা হয় না

সকালে যে রোদ তোমাকে স্পর্শ  করে

সেই রোদ আমাকেও ছুঁয়ে দেয় ।

যে বৃষ্টিতে তুমি ভিজো 

সেই বৃষ্টি আমাকেও ভেজায় !

যে জোছনা তোমাকে সঙ্গ দেয় 

সেই জোছনা জানে আমার দুঃখের কথা !

তুমি যে আকাশ দেখ

সেই একই আকাশ আমিও দেখি ।

কিন্তু তোমার আমার দেখা হয় না !

Leave a Reply