স্রষ্টা বলেছেন

তুমি যাকেই আমর চেয়ে বেশি ভালোবাসবে, আমি তাকেই তোমার

কাছ থেকে দূরে নিয়ে যাবো । এবং তোমাকে একা করে রাখব

তিনি আরও বলেছেন, কখনও বলবে না আমি তাকে ছাড়া বাঁচবো

না । তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের

অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে এগিয়ে

নিয়ে যাবো ! তুমি কি দেখো না ? ঋতুরা বদলাতে থাকে । ছায়া

দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে। ধৈর্য হারিয়ে যায়। কিন্তু

তোমার স্রষ্টা ধৈর্য্শীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার

ডাল থেকে আবার সবুজ পাতা গজায়, তুমি কী দ্যাখো না  তোমার

স্রষ্টার এই নিদর্শন ? যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে,

সেই মানুষটা একদিন অচেনা হয়ে যায়। তোমার মন ভেঙে যায় !

এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়। আর শত্রুও ক্ষণিক

সময় পরে বন্ধুতে  পরিনত হয়। যে মানুষটাকে নিজের জীবনের

চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন

স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো ? অদ্ভুত এই পৃথিবী ! যকন

তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরক্ষণে সেটাই হয় । সেটাই

হবার নয় কি ? তুমি বলো ‘ আমি পড়ব না ‘ অথচ তুমি পড়। তুমি

বলো ‘ আমি বিস্মিত হবনা ‘ অথছ তুমি রোজ বিস্মিত হও। অবং

সবচেয়ে বিচিত্র হচ্ছে তুমি বলতে থাকো ‘ আমি মরে গেছি ‘ অথছ

তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাাঁচায়, তোমার স্রষ্টা

তোমাকে বাঁচিয়ে রাখে !!!

Leave a Reply