কেমন আছিস ?

এই চলছে।

 

আসলে এই প্রশ্নটার নির্দিষ্ট কোনো উত্তর হয় না। কী বলবো এর উত্তরে! বাড়িতে মাস শেষের টানাপোড়েনের কথা, পরীক্ষায় ভালো রেজাল্ট না করার ডিপ্রেশনের কথা, নাকি ভালো রেজাল্ট করেও চাকরি না পাওয়ার মরণপণ যুদ্ধের কথা! মনখারাপ প্রকাশের মানুষের অভাবে কোলবালিশ ভেজানো কান্নার কথা আর নাকি অবিরাম জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে সর্বহারা একাকী আমি’টার কথা! আসলে এসব কাউকে বলতে নেই, কেউ শুনতেও চায়না এসব। তাই মুখে বোবা সেলোটেপ এঁটে একই উত্তরে আমাদের ফিরতে হয় “এই চলছে”।

2 thoughts on “কেমন আছিস ?

  1. জীবন বাঁশ নিয়ে বসে আছে, সে আমার জানা হয়ে গেছে। খেলার নিয়ম একবার বুঝে গেলে আর কান্না পায় না। তখন প্রাণ খুলে বাঁচার সময়। তখন বলার সময় হয়ে গেছে – বিন্দাস আছি।

Leave a Reply