চার অক্ষরের একটি অতি সাধারণ শব্দ অভিমান। তবে দেখতে সাধারণ মনে হলেও, এর পেছনে লুকিয়ে আছে বেশ কিছু অনন্য ক্ষমতা। এই অভিমান যেমন দুটো মানুষকে এক ঝটকায় দূরে ঠেলে দেয়, তেমনি এই অভিমানই দুটি মানুষের অটুট বন্ধনকে আরও দৃঢ় করে। আবার এই অভিমানই নিজের অজান্তেই একটি সম্পর্কের মধ্যে বাধার সৃষ্টি করে। আবার এই অভিমানের সময়কালও ভিন্ন। কোনো কোনো ক্ষেত্রে এটা কিছু দিনের জন্য স্থায়ী হয় আবার কোনো কোনো অভিমান বছরের পর বছর যুগের পর যুগ ধরে চলতেই থাকে। তবে এই অভিমান আছে বলেই ভালো খারাপের মূল্য আছে আবার এই অভিমান আছে পৃথিবীতে প্রেম, ভালোবাসা, মায়ার বন্ধন এখনও টিকে আছে।
অভিমান
3 thoughts on “অভিমান”
Leave a Reply
You must be logged in to post a comment.

এমন এক শব্দ, ইংরেজী সাহিত্যে যার অস্তিত্ব বা অনুবাদ নেই। নিতান্তই বাঙালি মনের সঙ্গে মিশে থাকা এক অনুভূতি। এই অনুভূতি বুঝতে গেলে বাঙালি হতে হবে। নইলে বোঝা দায়।
যে বোঝেনা সে কখনো বুঝবে না
অভিমান বুঝতে ও ভাঙাতে পারা সকলের কম্ম নয়। এর জন্য প্রয়োজন হয় দৃঢ় বিশ্বাস আর অগাধ ভালোবাসা। একজন প্রকৃত মানুষের পক্ষেই সেটা করা সম্ভব।