আমায় মনে পড়ে

আমায় মনে পড়ে 
 
 যদি তোমার আমায় মনে পড়ে 
 তাকিয়ে দেখো সবূজ বনে 
 কৃঁষ্ণচুড়ার ডালে , 
 আমার মনের ভালোবাসা 
 আগুন হয়ে জ্বলে  । 
 
 যদি তোমার আমায় মনে পড়ে 
 দেখবে তুমি নীল আকাশে 
 বকের পাখায়ে আমার ভালোবাসা , 
 তোমার আমার মনের মাঝের 
 ছোট্টো ছোট্টো আশা    । 
 
 যদি তোমার আমায় মনে পড়ে 
 দেখবে তুমি আমি আছি 
 নীল সাগরের কোলে, 
 ঢেউয়ের চূড়ায় আমার এ প্রেম 
 মুক্তো হয়ে দোলে । 
 
যদি তোমার আমায় মনে পড়ে
জ্যোৎস্না রাতের চাঁদের দিকে
তাকিয়ে তুমি দেখো,
মনের রঙে চোখের তারায় 
আমায় তুমি এঁকো।

 যদি তোমার আমায় মনে পড়ে 
 আমার এ মন শ্রাবন মাসের 
 সাঁঝ বেলাতে বৃষ্টি হয়ে ঝড়ে , 
 তখন তুমি দেখবে আমার 
 ওশ্রু বারে বারে  । 
 **   

 

2 thoughts on “আমায় মনে পড়ে

  1. মনে পড়ার মতো মানুষ কেউ কেউ থাকে। তাদের কথা হঠাত হঠাত মনে পড়ে যায়। প্রকৃতির দিকে তাকিয়ে তাকে খোঁজার চেষ্টা চলে মনের অতলে। মনেই তার বাস।

Leave a Reply