আমার উপস্থিতি যদি তোমার শান্তি কেড়ে নেয়,
তবে একদিন নিঃশব্দেই সরে যাব তোমার জীবন
থেকে।
কোনো অভিযোগ রাখবো না,
তুমি যে বিদায়টা দেবে,
সেটাকেই শেষ উপহার ভেবে মেনে নেব।
তার পর এতটা দূরে হারিয়ে যাব_
যেখানে পৌঁছাবে না তোমার ডাক ও।
কিন্তু একদিন, কোনো নিঃসঙ্গ রাতে
তুমি ঠিকই খুঁজবে সেই মানুষটাকে,
যে নিঃশব্দে তোমাকে নিজের পৃথিবী বানিয়ে রেখেছিল…।
শুনো, আমি সত্যিই চলে যাব_
যেদিন দেখবো,
আমার উপস্থিতিতে তোমার চোখে ভালোবাসা নয়
, শুধু কষ্ট ঝরে।
