কবিতার খাতা পড়ে আছে পাশে
অতীত স্মৃতিরা ফিরে ফিরে আসে
তোমার মনের আঁধার নিয়ে ক্লান্তি বাতাস,
কলমের কালি গুঁড়ো গুঁড়ো হয়ে
ঢেকে দেয় মনের আকাশ!
থেমে গেছে স্রোত জীবন থেকে
হমকে গেছে দিন রাতের মাঝে,
কবিতার খাতা খোলা পড়ে আছে
শুধু কবিতা পাইনা খুঁজে!
আজও সন্ধ্যাবেলা তুলসী তলে
তোমার দেওয়া প্রদীপ জ্বলে!
কেন পাইনা খুঁজে মনটা বারে বারে
কোথায় হারিয়ে গেছে কোন সুদূরে
খাতার মাঝে কবিতা হারিয়ে গেছে,
কবিতার খাতা পাশে খোলা পড়ে আছে!
শুধু কবিতা পাইনা খুঁজে …..
