ক্যাবলা

লোকজন কি সুন্দর লেখে। আমি ক্যাবলার মতো তাকিয়ে তাকিয়ে দেখি। মনে মনে ভাবি – “আরে এটা তো আমিও ভাবি, কই আমি তো লিখলাম না”। আমার ভাবতে ভাবতেই সময় বয়ে যায়, লেখা হয় না। আমার মতো হয়তো আরো আছে হাজারো মানুষ। তারা ভাবে, তারা লেখে না। হঠাত মনে হল – “দেখি ছক ভেঙ্গে” হঠাত মনে হল লিখি। চুপ করে তাকিয়ে দেখার দল ছেড়ে আমি লেখার দলে জুড়ে গেলাম। নতুন আমেজ, ভালো লাগছে। আর আমাকে ক্যাবলা বলা যাবে না।

4 thoughts on “ক্যাবলা

  1. লেখার মাঝে যদি মনটা জুড়ে যেতে চায়, তাহলে জুড়ুক না, ভেসে যাক মন কবিতার নদী বেয়ে গল্পের সাগরে মিশে যেতে। কল্পনা আর স্বপ্ন দেখতে দেখতে ক্যাবলা মনও হয়ে ওঠে রঙিন মনকে তখন মনের মাঝে রেখে স্বপ্নের মাঝে হারিয়ে যাও বুড়ো।

    মনকে তোমার মনের মাঝে রেখো
    আকাশ ওড়া টিয়ার ঝাঁকে স্বপ্ন তুমি দেখো ”
    আকাশ ওড়া টিয়ার ঝাঁকে স্বপ্ন তুমি দেখো। “

Leave a Reply