গনুদাদা পণ করেছে
যাবে না মর্তলোকে
সবাই কেন মুচকি হাসে
তার ভুঁড়িটা দেখে।
তার ওপরে বাহন তার
ছোট্ট নেংটি ইঁদুর,
দেখলেই লোকের বাড়ির থেকে
করে দূর দূর।
খবর গেল মায়ের কাছে
দুর্গা এলেন ছুটে,
মিষ্টি হেসে বলেন মা
সত্যিই তো বটে।
মাথায় গায়ে হাত বুলিয়ে
মোদক দিলেন খেতে,
মায়ের আদর পেয়ে গনু
আনন্দেতে মাতে।
খেয়েদেয়ে গনুদাদা
মিষ্টি হেসে বলে,
মর্তলোকে তোমার পুজো
আমি না গেলে চলে।
