সে ছিল এক ছোট গল্প। যে গল্পটা একটা ছেলে আর একটা সুন্দরী মেয়ে। যার প্রেমে তার মনে হল একদিন যাবে সেই সুন্দরী মেয়েটাকে দেখতে। মেয়েটাও ভাবতে পারিনি সে দেখা করবে সেই ছেলেটাকে এত কাছ থেকে। ছেলেটা নিজেও জানত না সেই মেয়েটার কাছে যেতে কত সময় লাগবে। শুধু একটাই জেদ ছিল আজ তার সুন্দরী মেয়েটা দেখতে যাবে সে যত দূর হোক না কেন। বেরিয়ে পড়লো অজানা এক রাস্তাই একা একা। নতুন রাস্তা, নতুন পথ, নতুন দিগন্ত শুধু সেই মেয়েটাকে দেখার আশাই। তার ছোট ছোট অনুভূতি গুলো নিজের করে নেওয়ার আশাই। ছেলেটা জানত না যে কতটা আনন্দ পাবে সেই দিন সেই মুহূর্ত দুজনের পাশে এক জন আর একজন কে দেখা। শুধু এক নজর তাকিয়ে থাকা। তার হাসি আর মেয়েটার মুস্কি হাসিটা দেখে নিজের মুখের কোণে একটা পাগলামো ভালবাসা জড়ানো যাত্রা। কিন্তু আনন্দ থাকলেও ফেরার সময় সেই ছেলেটা ট্রেনের জানলার কাছে বসে সবুজ মাঠের উপর সূর্য অস্ত যাওয়া আর সেই মুখটা ভেসে ওঠা আর পাগলের মত হাসা মনে মনে।
ছোট্ট প্রেম যাত্রা
5 thoughts on “ছোট্ট প্রেম যাত্রা”
Leave a Reply
You must be logged in to post a comment.

This story is based on true events.
অতিত স্মৃতির রোমন্থন, ভালো লাগলো।
আমার খুব ভালো লেগেছে এই গল্পটা
কুঁড়ি থেকে যেমন ফুল হয় ধীরে ধীরে, প্রেমেরও এমন কুঁড়ি থাকে জীবনে। তার অনুভূতি চিরনবীন করে রাখে মন।
দারুন।