পৃথক পাহাড়

আমি আর কতোটুকু পারি

কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,

আপাতত তাই না ও যতোটুকু তোমাকে মানায়।

ওইটুকু নিয়ে তুমি বড় হও,

বড় হতে হতে কিছু নত হও

নত হতে হতে হবে পৃথক পাহাড়,

মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ।

আমি আর কতোটুকু পারি?

এর বেশি পারেনি মানুষ।

1 thought on “পৃথক পাহাড়

Leave a Reply