প্রিয় কলকাতা,

কে বলেছে দুর থেকে ভালোবাসা যায় না ! ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤজানো,এই আমি টা রোজ তোমার প্রেমে পড়ি ! ㅤㅤㅤㅤㅤㅤতোমার  অলি -গলি, রাজপথ আমার যেন বড্ড চেনা । ㅤㅤㅤㅤআমর খুব ইচ্ছে জানো , কোনও এক পড়ন্ত বিকেলে গঙ্গার ㅤㅤঘাটে বসে খুব কাছ থেকে সূর্যাস্ত দেখবো। ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤসেই হলদে রঙের ট্যাক্সিতে করে পুরো কলকাতা চষে বেড়াবো,ㅤ ভিক্টোরিয়ার হাজারো প্রেমের সাক্ষী হবো নন্দন চত্বরে বসে আড্ডা দেবো । ইডেন গার্ডেনে একটা ম্যাচের সাক্ষী হবো। ㅤㅤㅤㅤㅤএকদিন রাতের মায়াবী কলকাতাকে সারারাত বসে উপভোগ করবো। উত্তর কলকাতার সেই সবুজ রঙা বাড়িগুলোর জালনার ধারে চুপটি করে বসে কবিতা লিখবো। খুব কাছ থেকে সব কিছুর সাক্ষী হব একদিন, ততক্ষণ না হয় এই শহরটা রঙিন থাকুক আমার কল্পনায়। প্রেম বিলোতে থাকুক এইভাবে ।

Leave a Reply