বুঝলে বন্ধু….!

যে জুতো জোড়া সবথেকে বেশি প্রিয়, সেই জুতো জোড়া 

ছিঁড়ে যায় জলদি !

যে জামাতে তোমাকে বেশি মানায়, সে জামাতে হয় 

তো রং লেগে যাবে আর না হয় মাংসের ঝোল !

যে ঘড়ি টা পরলে তোমার হাত ফুটে ওঠে , সেই ঘড়িটার  

হয় তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট !

 

যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় , সে 

মানুষটাই হয় তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার

মতো করে থাকবে !

 

আসলে সব ঝামেলা – এই   ” প্রিয় ” শব্দটাকে নিয়ে ।

যে জিনিসটা অমরা সবচেয়ে বেশি যত্ন কোরে রাখি  ,

সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে ।।

                                 

 

3 thoughts on “বুঝলে বন্ধু….!

Leave a Reply