বছর হয়ে গেছে বৃদ্ধ
অনেক দিনের যুদ্ধ,
আজ হয়ে গেল শেষ
ক্লান্ত বছরের ক্লান্তির রেশ i
তবু কেন নেয়না বিদায়
মন যে সবার সূর্যের পানে চায় i
বলে..হে সূর্য় আলো দাও
নতুন দিনের শক্তি জাগাও i
ফেলে আসা হিসেব নিকেস
চলে যাক ঝরা পাতায়,
আজ নতুন ফুল ফুটেছে
গাছের শাখায় i
তবু কেনো মনটা কেমন করে
অতীত দিনের স্মৃতি গুলো
আসে ফিরে ফিরে ,
জানি বৃদ্ধ বছর হারিয়ে গেছে
অনেক স্মৃতির ভীরে i
******

সেই যে রসিক মানুষটি বলেছিলেন – অনেক নববর্ষ দেখলাম। কোনোটাই এক বছরের বেশী টেঁকে না।
বাস্তবেই তাই প্রতিটা বছরই বৃদ্ধ হয়, তাদের সময় শেষ হয়ে আসে, নতুনকে জায়গা ছেড়ে দিতে হয়। এই ত্যাগ চিরন্তন।
❤️