ব্যর্থ প্রেম

মনের ভিতরের অন্তহীন চাহিদা, কামনা, বাসনা, অভিলাষা, প্রেম, দুঃখ, হাসি, আনন্দ, কল্পনা, জল্পনা এই সবই কোথাও  একদিন মিলিয়ে যাবে তোমার অন্তহীন ওই প্রগাঢ় ভালোবাসার কাছে ;

সেদিন নাহয় কাছে এসে একটু হেসে পাশে বসে  হাতে হাত রেখে  প্রেমাশিক্ত দুটো চোখে সল্পাশ্রু নিয়ে অখণ্ড নীরবতা ভেঙে বলেই দিও  “ভালোবাসি”-

শত সহস্র বছরের অপেক্ষমান এই দুর্বল  হৃদয়  হয়তো হাসি মুখেই স্তব্ধ হবে তোমার ছোঁয়ায় – যেটা আজও হয়তো তোমার জন্যই বেঁচে আছে।

না হয় সেটাই  হবে আমাদের এ জন্মের মত শেষ দেখা, হয়তো এই  মুহূর্তটুকুই আমাদের প্রেমের প্রাপ্তি, একটু শান্তি, একটু নিজের বড্ড কাছের – মন  যে  চায়না ছাড়তে ,তোমাকে চিরদিনের মতো হারাতে   তবে না চেয়েও বলতে হবে তুমি যে অন্যকারো  হে প্রিয়তমা, এবার  তাহলে  আসি —

8 thoughts on “ব্যর্থ প্রেম

  1. ‘ভালোবাসি’ – শুধু এই একটিমাত্র স্বীকৃতির অপেক্ষায় সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় হাসি মুখে। গুঁড়ো হয়ে ঝরে পড়া হৃদয় নিয়েও প্রাণটুকু রয়ে যায়, অপেক্ষা চলতে থাকে। কবে সে স্বীকার করবে – ‘ভালোবাসি’

Leave a Reply