ভূত

ভুতের পুত ভুত যদি হয়
পেত্নী ভুতের কি?
বেম্হোদত্তি ভুতের শ্বশুর
পেত্নী তার ই ঝি।
ভুত পেত্নী বিয়ে করলো
তিনটে বছর প্রেম করে,
এক বছরেই বাচ্চা ভুতে
শ্যাওড়া গাছ গেল ভড়ে।
একটা ঝোলে গাছের ডালে
একটা ঝাপায় পুকুর জলে,
ছোট টা এখনো দুধের শিশু
ঘুরে বেড়ায় মায়ের কোলে।
পাশের বাড়ি শ্যাওড়া গাছে
রূপসী এক পেত্নী থাকে,
তরুন তরুন ভুত গুলো সব
দু হাত নেড়ে তাকে ডাকে।
শাঁকচুন্নি কাপড় ছেড়ে
স্নান করে শ্মশান ঘাটে,
খেয়ে দেয়ে স্বপ্ন দেখে
ঘুমিয়ে আছে মরার খাটে।
মাথা নেই বেম্হোদত্তির
ভুত সমাজে সেইত মাথা,
ভুত সাহিত্যে লেখা আছে
কতই না গল্প গাথা।

1 thought on “ভূত

  1. ভূতের গল্প না থাকলে শৈশবটাই মাটি হয়ে যায়। কতরকমের কল্পনা আর তার কতরকমের মজা যে ভূতেরা দিয়েছে এবং দিয়েই চলেছে, তার হিসেব করা মুশকিল। ভূতেরা দীর্ঘজীবি হোক।

Leave a Reply