স্বপ্ন

গল্প হচ্ছে অনেকটা স্বপ্নের মতো… মানুষের কল্পনার মতো… মানুষ গল্প বলতে অথবা গল্প লিখতে পছন্দ করে…. স্বপ্ন দেখতে পছন্দ করে আবার স্বপ্নের মতো করে সবকিছু সাজাতে ভালোবাসে… জীবনকে স্বপ্নের মতো কল্পনা করতে পছন্দ করে… কল্পনার জগতে নিজেকে বিলিয়ে দিতে ভালোবাসে… জীবনকে কল্পনার মতো স্বপ্নের মতো বাস্তবে রূপ দিতে ভালোবাসে… গল্পের মাধ্যমে বা গল্পের মতো করে জীবনকে সাজাতে ভালোবাসে… কিন্তু কিছু গল্প বাস্তবে রূপ দিতে পারে আবার কিছু গল্প স্বপ্নের মতো মানুষের কল্পনাতেই থেকে যায়… আবার কিছু স্বপ্ন সত্যি হয়ে মানুষের কল্পনার মতো বাস্তবে রূপ নেয়… ঠিক এভাবেই মানুষ নিজের চিন্তা ভাবনা… ধ্যান ধারণা… স্বপ্ন কল্পনা.. গল্প এগুলোর মধ্যে দিয়েই জীবন অতিবাহিত করার প্রচেষ্টায় থাকে।  – (আদিত্য)

10 thoughts on “স্বপ্ন

    1. আমিও গল্প পড়তে, গল্প করতে ও স্বপ্ন দেখতে ভালোবাসি। কিন্তু এখন আর গল্প পড়ার সময় হয় না।

    2. নানান ব্যস্ততায়। আসলে সময় করে নিতে হয়। যদিও দেশের বাইরে আসার পর ওভাবে সুযোগ হয়নি।

    1. গল্প হচ্ছে জীবন আলেখ্য। আমরা যা কিছু কল্পনা করি বা স্বপ্ন দেখি সবই বাস্তবে আছে বা বাস্তবের সাথে মিল আছে। যেমন মঙ্গল গ্রহের জীব কেমন। যে যেমনটা কল্পনা করুক বাস্তবের সাথে কোথাও না কোথাও মিল থাকবে। তাই বাস্তব ছাড়া কিছু কল্পনা করা যায় না, স্বপ্ন ও দেখা যায় না।

  1. গল্প, স্বপ্ন, জীবন – কখন যে এরা আলাদা, কখন একাকার, বোঝা দায়। জীবনের যে গল্পগুলো সত্যি হল না, সেগুলোকেও আমরা মনে মনে বাঁচি। লোকে তাকে স্বপ্ন বলে, আমার কাছে ওটাই আমার রূপকথার রাজ্য আমার নিজের গল্প। হয়তো অনেকের কাছেই স্বপ্নগুলো এরকমই।

Leave a Reply