ধোঁকা

আমি যদি কবি হতাম,

তোমায় নিয়ে কবিতা লিখতাম।

আমি যদি পাখি হতাম,

তোমায় নিয়ে ঘুরে বেড়াতাম।

আমি যদি জাদু জানতাম,

তোমার সাথে সারাক্ষণ থাকতাম।

হৃদয় যদি প্রদীপ হতো,

তোমায় সেখানে জ্বেলে রাখতাম।

আমি যদি ঝড় হতাম,

তোমাকে উড়িয়ে নিয়ে যেতাম।

যদি তো আমি কিছুই নই,

শুধু একা থেকে গেলাম।

ভুল সব কিছুই ভুল থাকলো,

শুধু ধোঁকা হয়ে দাঁড়ালো।

3 thoughts on “ধোঁকা

  1. আমাদের জীবন টাই তো একটা ধোঁকা একটা বিরাট ধাঁধা। কোথায় ছিলাম কোথায় রয়েছি আর কোথায় যাব কিছুই জানি না। তাই দু:খ পেলে দু:খটাই বাড়বে আর কিছু না।

  2. প্রাণ বড় অসহায়। যা চায়, তা পায় না। বড় অক্ষম, বড় দুর্বল। এই বেদনা মানুষ আর রাখে কোথায়? কবিতায় ঢেলে দিলে তবু যদি উপশম হয়।

Leave a Reply