রাত সাড়ে বারোটায়

আমাদের বারোতলা বাড়িটার ছাদে,

রাত সাড়ে বারোটায় কারা অত  কাঁদে!

ধেই ধেই নাচে আর তেড়ে গান গায়,

ফাঁকা ছাদে কারা অত কুমড়ো _গড়ায়।

ভূতের গল্প পড়ে কারা অত জোরে,

আমাদের মস্তক বন বন ঘোরে।

কারা ছাদে রাতভর খেলে ফুটবল,

কারা_বা বাজায় অত ধামসা মাদল।

কারা_বা ছিনিয়ে নেয় রেফারির  বাঁশি,

তাই নিয়ে জনতার বিদঘুটে হাসি।

6 thoughts on “রাত সাড়ে বারোটায়

  1. উঁচু উঁচু ফ্ল্যাটে থাকলে, এরকমই হয়। হাহাহা। তোমারই প্রতিবেশীর ছানারা হয়তো এসব করে। কিম্বা ভূতের দল।

Leave a Reply