বিকেল

পরন্ত বিকেলে এসে দাঁড়িয়েছে
আমার মন,
কিন্তু তুমিতো আমার
বিকেলে ভোরের ফুল ।
হলুদ বিকেল থেকে ধীরে ধীরে
সন্ধ্যা বেলায় যখন
সাঁঝ বাতিরা জ্বলে ওঠে,
তখন তোমার মনের
রূপ কথারা ফিরে আসে
আমার মনে বারে বারে ।
যখন প্রথম ঊষার আলো
রাঙিয়ে দেয় আমার মন,
তখন তুমিতো আমার কাছে
সন্ধ্যা বেলার জূঁই ফোটার স্বপন ।
জল ভরা মেঘে ঢেকে যায়
আমার মনের আকাশ,
তখন তুমিতো নুপুর পায় বৃষ্টি হয়ে
খুলে দাও আমার মনের জানলা,
যেখানে দেখি তোমার বৃষ্টি ভেঁজা মুখ ।
এখন তুমি আমার কাছে
বৃষ্টি ভেঁজা  তুমি……………

1 thought on “বিকেল

  1. সময় ফুরিয়ে আসা দিনেরা ভোরের ফুলকে চায়, সন্ধের জুঁইকে ভালোবাসে। তারা ফিরে ফিরে আসে স্মৃতি জুড়ে। ভিজে আবেশ নিয়ে আসে।

Leave a Reply