একদিন অমিও কারও আকাশ হব ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤরংধনুর রং ছিটিয়ে দিয়ে আমিও কারও প্রেমিক হব ㅤㅤㅤㅤㅤমন খারাপের সঙ্গী হব, মুছিয়ে দিয়ে সব অভিমান ㅤㅤㅤㅤㅤআমিও কারও বন্ধু হব ।
মন খারাপের বাদল দিনে আমিও কারও বৃষ্টি হব, ㅤㅤㅤㅤㅤㅤনিঝুম রাতের জ্যোৎস্না হব, তার হব, প্রভাত ফিরিয়ে বাউল হব, ㅤসারাটাদিন উদাস হওয়ায় আমিও কারওㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ মন মাতাব, প্রাণ জুড়াব ।
একদিন আমিও কারও সূর্য হব, চন্দ্র হব, ঘুম ভাঙাবো, ঘুম পাড়াব, ইয়ার্কি করে খুব হাসাব । ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤএকদিন আমিও কারও প্রেমিক হব ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ চলার পথ রুদ্ধ হলে আমিও কারও রাস্তা হব ,পথ দেখাবো ।
