আমি খুব অল্প কিছু চাই
আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না।
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না।
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না।
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না।
কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না।
এত অসীম সংখ্যক না এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ করতে হবে,
আমি যখন প্রতিদিন একবার ভালবাসি বলব,
তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে,
একটু খানি আদর মাখা গলায় বলবে পাগল।

আহা! এমন প্রেমিক সহজে মেলে না। এ শুধু প্রেমিক নয়, আস্ত একটা পাগল। ভালো না বেসে উপায় নেই
বাহ্ চমৎকার
Thank you
খুব সুন্দর
Thank You so much.
যে লিখেছে সে জানে ভালো বাসা কি
ধন্যবাদ