মা হারানোর বয়স নেই
শৈশবে হারালে পৃথিবী অনাথ হয়ে যায়,
যৌবনে হারালে সাহস ভেঙে পড়ে,
বার্ধক্যে হারালেও ভেতরের শিশুটি কাঁদে।
মা না থাকলে আকাশটা ফাঁকা লাগে,
ভিড়ের মাঝেও একা হয়ে যেতে হয়।
মায়ের ডাক একবার না শোনার শূন্যতা
সারা জীবন বুকে পাথর হয়ে থাকে।
মা হারানোর বয়স নেই,
কারণ মায়ের জায়গা কখনো পুরণ হয় না।

ekdom sothik.
erokomo hoy onek somoy maa kache thakleo, maa er obhab bodh hoy kichu poristhitir karone