বছর হয়ে গেছে বৃদ্ধ অনেক দিনের যুদ্ধ, আজ হয়ে গেল শেষ ক্লান্ত বছরের ক্লান্তির রেশ i তবু কেন নেয়না বিদায় মন যে সবার সূর্যের পানে চায় i বলে..হে সূর্য় আলো দাও নতুন দিনের শক্তি জাগাও i ফেলে আসা হিসেব নিকেস চলে যাক ঝরা পাতায়, আজ নতুন ফুল ফুটেছে গাছের শাখায় i তবু কেনো মনটা কেমন করে অতীত দিনের স্মৃতি গুলো আসে ফিরে ফিরে , জানি বৃদ্ধ বছর হারিয়ে গেছে অনেক স্মৃতির … Continue reading “বৃদ্ধ বছর”
ভুতের পুত ভুত যদি হয় পেত্নী ভুতের কি? বেম্হোদত্তি ভুতের শ্বশুর পেত্নী তার ই ঝি। ভুত পেত্নী বিয়ে করলো তিনটে বছর প্রেম করে, এক বছরেই বাচ্চা ভুতে শ্যাওড়া গাছ গেল ভড়ে। একটা ঝোলে গাছের ডালে একটা ঝাপায় পুকুর জলে, ছোট টা এখনো দুধের শিশু ঘুরে বেড়ায় মায়ের কোলে। পাশের বাড়ি শ্যাওড়া গাছে রূপসী এক পেত্নী … Continue reading “ভূত”
আমাদের বারোতলা বাড়িটার ছাদে, রাত সাড়ে বারোটায় কারা অত কাঁদে! ধেই ধেই নাচে আর তেড়ে গান গায়, ফাঁকা ছাদে কারা অত কুমড়ো _গড়ায়। ভূতের গল্প পড়ে কারা অত জোরে, আমাদের মস্তক বন বন ঘোরে। কারা ছাদে রাতভর খেলে ফুটবল, কারা_বা বাজায় অত ধামসা মাদল। কারা_বা ছিনিয়ে নেয় রেফারির বাঁশি, তাই নিয়ে জনতার বিদঘুটে হাসি।
আমায় মনে পড়ে যদি তোমার আমায় মনে পড়ে তাকিয়ে দেখো সবূজ বনে কৃঁষ্ণচুড়ার ডালে , আমার মনের ভালোবাসা আগুন হয়ে জ্বলে । যদি তোমার আমায় মনে পড়ে দেখবে তুমি নীল আকাশে বকের পাখায়ে আমার ভালোবাসা , তোমার আমার মনের মাঝের ছোট্টো ছোট্টো আশা । যদি তোমার আমায় মনে পড়ে দেখবে তুমি আমি আছি নীল সাগরের কোলে, ঢেউয়ের চূড়ায় আমার এ প্রেম মুক্তো হয়ে দোলে । যদি তোমার আমায় মনে পড়েজ্যোৎস্না … Continue reading “আমায় মনে পড়ে”
আমি যদি কবি হতাম, তোমায় নিয়ে কবিতা লিখতাম। আমি যদি পাখি হতাম, তোমায় নিয়ে ঘুরে বেড়াতাম। আমি যদি জাদু জানতাম, তোমার সাথে সারাক্ষণ থাকতাম। হৃদয় যদি প্রদীপ হতো, তোমায় সেখানে জ্বেলে রাখতাম। আমি যদি ঝড় হতাম, তোমাকে উড়িয়ে নিয়ে যেতাম। যদি তো আমি কিছুই নই, শুধু একা থেকে গেলাম। ভুল সব কিছুই ভুল থাকলো, শুধু … Continue reading “ধোঁকা”
সারাটা জীবন আয়না মুছলে ধুলো এড়াবার সুখেতে, এখন হয়তো বুঝতে পারো _ ধুলো ছিল মুখেতে. তোমার ধুলো, আমার ধুলো, এক হয়ে যাওয়া সব ভুলগুলো জমা রাখা শুধু বুকেতে
মনের ভিতরের অন্তহীন চাহিদা, কামনা, বাসনা, অভিলাষা, প্রেম, দুঃখ, হাসি, আনন্দ, কল্পনা, জল্পনা এই সবই কোথাও একদিন মিলিয়ে যাবে তোমার অন্তহীন ওই প্রগাঢ় ভালোবাসার কাছে ; সেদিন নাহয় কাছে এসে একটু হেসে পাশে বসে হাতে হাত রেখে প্রেমাশিক্ত দুটো চোখে সল্পাশ্রু নিয়ে অখণ্ড নীরবতা ভেঙে বলেই দিও “ভালোবাসি”- শত সহস্র বছরের অপেক্ষমান এই দুর্বল হৃদয় … Continue reading “ব্যর্থ প্রেম”
আমি কোনো দিন তোমাকে বোঝাতে পারলাম না আমি যে তোমাকে ভালবাসি, তোমার মনের শুকনো মরুভুমিতে ভালবাসার জলের খোঁজ করতে গিয়ে কাটায় ক্ষত বিক্ষতই হয়েছি ..তবুও তোমার মনে কোনো ছাপ ফেলতে পারিনি, হয়েতো তোমাকে ভালবাসার কোনো অধিকারই আমার নেই i আমি হয়েতো তোমার মনের কাছে উপহাসের বিলাস সামগ্রীর মতো, যা কিনা কোনো দিন তোমার হৃদয় স্পর্শ … Continue reading “আজকের রুবি রায়”
বিখ্যাত সুরকার R.D.Burmon এর গাওয়া গান ” মনে পড়ে রুবি রায় “এর ওপর লেখা আমার এই কবিতা । তখন রুবি রায় কিশোরী ছিলো , কালের নিয়মে যথা সময়ে বিবাহিতা হয়ে সংসারের সমস্ত দায় দায়িত্ব শেষ করে আজ প্রৌঢ়ত্বের প্রান্তে এসে সন্ধ্যা বেলা তারায় ভরা আকাশের দিকে তাকিয়ে খোঁজে সেই কিশোরী বেলার হারিয়ে যাওয়া দিন গুলো … Continue reading “রুবি রায়”
বাতাসে ধানের শব্দ শুনেছি, কত দিন তুমি আর আমি দেখেছি কাঁঠাল পাতা ঝরে গেছে ভোরের বাতাসে, দেখেছি খই রঙা হাঁস উড়ে চলে শরতের নীল আকাশে i হিজল বনে স্নিগ্ধ শিশির মুক্তোর মত জ্বলে ঘাসে ঘাসে , পুকুরে পুকুরে শালুকের ছায়া ভাসে i দেখেছি বঁড়শি হাতে শ্যামলা ছেলের পুকুরে মাছ ধরা , সোনালী ধানে ঘরের গোলা … Continue reading “রূপসী বাংলা”
কবিতার খাতা পড়ে আছে পাশে অতীত স্মৃতিরা ফিরে ফিরে আসে তোমার মনের আঁধার নিয়ে ক্লান্তি বাতাস, কলমের কালি গুঁড়ো গুঁড়ো হয়ে ঢেকে দেয় মনের আকাশ! থেমে গেছে স্রোত জীবন থেকে হমকে গেছে দিন রাতের মাঝে, কবিতার খাতা খোলা পড়ে আছে শুধু কবিতা পাইনা খুঁজে! আজও সন্ধ্যাবেলা তুলসী তলে তোমার দেওয়া প্রদীপ জ্বলে! কেন পাইনা খুঁজে … Continue reading “কবিতা পাই না খুঁজে”
